সার্চটুডে

বদলগাছীর কোলা ইউনিয়নে বিএনপি নেতা স্যান্ডোর ব্যাপক গণসংযোগ

বিএনপি নেতা সমাজসেবক রেজাউন নবী স‍্যান্ডু

নওগাঁর বদলগাছী উপজেলার ৫নং কোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা রেজাউন নবী (জিএস স্যান্ডো) ইউপির বিভিন্ন গ্রামে-গঞ্জে ও প্রতিটি বাজারে ব্যাপক গণসংযোগ ও পথসভা করছেন।

এরই ধারাবাহিকতায় গতকাল ইউনিয়নের পার-আধাইপুর (খেয়ালপুর) এলাকায় তিনি গণসংযোগ করেন।

এ সময় তিনি স্থানীয় ভোটার ও সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

গণসংযোগকালে রেজাউন নবী (জিএস স্যান্ডো) বলেন, "জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া এবং কোলা ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মাদক মুক্ত আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যেভাবে আমাকে সমর্থন জানাচ্ছেন, তাতে আমি অত্যন্ত আশাবাদী।"

উক্ত গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। 

এ সময় এলাকার সর্বস্তরের জনগণ বিভিন্ন দাবি ও শুভকামনা জানান এবং আগামী নির্বাচনে তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বদলগাছীর কোলা ইউনিয়নে বিএনপি নেতা স্যান্ডোর ব্যাপক গণসংযোগ

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x