২০২৬ বিশ্বকাপ ফাইনালের এই চরম উত্তেজনাকর মুহূর্তে আর্জেন্টিনার গোলপোস্টের নিচে এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন এমিলিয়ানো 'দিবু' মার্টিনেজ । ম্যাচের প্রথমার্ধ থেকে শুরু করে দ্বিতীয়ার্ধের বর্তমান সময় পর্যন্ত স্পেনের আক্রমণভাগের একের পর এক বিপজ্জনক আক্রমণ ও অন-টার্গেট শট অসাধারণ রিফ্লেক্সে রুখে দিয়ে তিনি একাই আর্জেন্টিনাকে ম্যাচে টিকিয়ে রেখেছেন ।
বিশেষ করে ম্যাচের শুরুতে লামিন ইয়ামালের একটি ডিফ্লেক্টেড শট এবং পরবর্তীতে মিকেল ওয়ারজাবালের নেওয়া একটি বুলেট গতির শট যেভাবে তিনি বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে তালুবন্দী করেছেন, তা সত্যিই অবিশ্বাস্য ।
হাতের ইনজুরির জন্য অস্ত্রোপচারের পরামর্শ থাকলেও তা উপেক্ষা করে ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলা এই গোলরক্ষকের দুর্দান্ত চার-চারটি সেভের কারনেই ম্যাচে ৭৬ মিনিট পার হওয়ার পরেও স্কোরলাইন স্পেন ০-০ আর্জেন্টিনা সমতায় রয়েছে।
মতামত