সার্চটুডে

ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি - সার্চটুডে

'জ্ঞান থেকে প্রেরণা, মেধা থেকে সাফল্য' -এই স্লোগানকে ধারণ করে বিশ্বকাপ ফুটবলের ইতিহাস, পরিসংখ্যান, রেকর্ড, কিংবদন্তি খেলোয়াড় এবং ফুটবলকেন্দ্রিক স্মরণীয় নানা ঘটনার ওপর ভিত্তি করে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কুইজ সোসাইটি।

রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের একটি শ্রেণিকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার বিষয়ে কুবি কুইজ সোসাইটির সাধারণ সম্পাদক চামেলী চক্রবর্তী বলেন, 'শিক্ষার্থীদের মধ্যে কুইজ চর্চার সংস্কৃতি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে আজকের আয়োজন সফল হয়েছে। সকল অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।'

 সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন বলেন, 'কুইজ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি জ্ঞান অর্জনের একটি আনন্দময় মাধ্যম। শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান, বিশ্লেষণী ক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন জ্ঞানভিত্তিক আয়োজন করার পরিকল্পনা রয়েছে।'

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x