সার্চটুডে

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনে ভাঙ্গুড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, ভাঙ্গুড়া।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি, আইন-শৃঙ্খলা রক্ষা, শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব বণ্টন এবং কর্মসূচিগুলো সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানাতে উপজেলা প্রশাসন আন্তরিকতার সঙ্গে সকল কর্মসূচি বাস্তবায়ন করবে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর, প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনে ভাঙ্গুড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x