সার্চটুডে

ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা সভা: প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান এমপি রুমার

পাবনার ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় স্থানীয় প্রশাসনের প্রতি আইনানুগভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের বিএনপি বা জামায়াতের কোনো নেতাকর্মীর অন্যায় আবদার আপনারা রাখবেন না। যেটা নিয়মের মধ্যে পড়বে, আপনারা সেটাই করবেন। আইনের বাইরে গিয়ে কাউকে কোনো ধরনের সুবিধা দেওয়ার প্রয়োজন নেই।”

তিনি বলেন, সম্প্রতি এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা যাচ্ছে। সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই তারা প্রকাশ্যে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং প্রচারণা চালাচ্ছে, যা উদ্বেগজনক।

অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা আরও বলেন, “বিগত সময়ে যারা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর নানা ধরনের নির্যাতন ও অন্যায়-অবিচার করেছে, তাদের অনেকেই প্রকাশ্যে চলাফেরা করছে। এতে মনে হচ্ছে প্রশাসন তাদের প্রতি কিছুটা শিথিল অবস্থান নিচ্ছে।” তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুধু প্রশাসনের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সবাইকে সম্পৃক্ত করেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহির উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুকসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা সভা: প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান এমপি রুমার

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x