অভিযোগের ভিত্তিতে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বনফুল এন্ড কোংঃ এর মণিরামপুর শাখাকে ৫০ হাজারা টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০শে জুলাই) দুপুরে মণিরামপুর পৌরশহরের উত্তর মাথা বাসস্টান্ডে বনফুলের শো-রুমে এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী বনফুলের মণিরামপুর শাখায় কর্মরত যশোর সদরের আবুল কাশেমের ছেলে আবু মূসা হৃদয়কে(৩০) নগদ ৫০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয় বলে জানা যায়।
তথ্য মোতাবেক, সোমবার সকালে বনফুল এন্ড কোং এর মণিরামপুর শাখা হতে অতিথি আপ্যায়নের জন্য সুস্বাদু দই নিয়ে যান উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা। পরক্ষনে খাওয়ার সময়ে দূর্গন্ধ ও হাসাটে বর্ন দেখে বনফুলে আনা হলে তারা দাবী করে ফ্রীজে না রাখলে এমনটা হয়। পরবর্তীতে এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবগত করলে সরেজমিনে গেলে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে ঐ মোবাইলকোর্ট পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।
এ সময় উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামরুজ্জামান, গণমাধ্যমকর্মী,ও মণিরামপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। বিগত দিনে এ বনফুলের বিরুদ্ধে সুস্বাদু খাবার পরিবেশনের নামে অস্বাস্থ্যকর খাবার সরবরাহের অভিযোগ আছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেড মাহির দায়ান আমিন।
মতামত