টাঙ্গাইলের ভূঞাপুর বাজার উন্নয়ন সমবায় মার্কেটিং সোসাইটি লিমিটেডের পাঁচ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে জেলা সমবায় কার্যালয়।
সোমবার (২০ জুলাই) জেলা সমবায় কর্মকর্তা মো. ইফতেখার হোসেন খানের স্বাক্ষরিত এক আদেশে এ কমিটি গঠন করা হয়। পরে নবগঠিত কমিটির সদস্যরা জেলা সমবায় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র গ্রহণ করেন।
জেলা সমবায় কার্যালয় সূত্রে জানা যায়, সমবায় সমিতির স্বাভাবিক কার্যক্রম পরিচালনা এবং বিধি মোতাবেক নতুন ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামাল হোসেন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন খন্দকার জাহাঙ্গীর আলম হৃদয়। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আব্দুল মান্নান (স্বপন), তারিকুল ইসলাম তরফদার (বাবু) ও মো. আমিনুল ইসলাম তালুকদার।
জেলা সমবায় কার্যালয়ের আদেশ অনুযায়ী, অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে বিধি মোতাবেক নির্বাচন সম্পন্ন করবে।
নিয়োগপত্র গ্রহণ শেষে সভাপতি কামাল হোসেন ও সদস্য সচিব খন্দকার জাহাঙ্গীর আলম হৃদয় বলেন, সমবায়ের সকল সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের প্রতিশ্রুতিও দেন তারা।
মতামত