খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা থেকে বয়ারঝাপা অভিমুখে নির্মিত ইটের সলিং সড়কের একাংশ জোয়ার-ভাটার তী'ব্র স্রোতে ধ'সে পড়ছে। আর আমুরকাটা স্লুইস গেট সংলগ্ন খালের পাড়ে ভা'ঙ'ন অব্যাহত থাকায় সড়কটি এখন ঝুঁ'কি'পূর্ণে'র রুপ ধারণ করেছে। এতে ভ্যানসহ হালকা যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে সড়কের পাশের আমুরকাটা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভবনও ঝুঁ'কির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের পাশ ঘেঁষা সড়কের দীর্ঘ অংশে ইটের সলিং ভে'ঙে নিচে নেমে গেছে। এছাড়াও কয়েকটি স্থানে সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিটি জোয়ারের পর ভা'ঙ'নের পরিমাণ আরও বাড়ছে। এদিকে এমতাবস্থায় স্থানীয় লোকজনরা ঝুঁ'কি নিয়েই হেঁটে চলাচল করছেন।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে খালের পাড়ে ভা'ঙ'ন চললেও স্থায়ীভাবে তা রো'ধে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি কেউ। আর চলমান বর্ষা মৌসুমে জোয়ার-ভাটার স্রোত বেড়ে যাওয়ায় খালের পানি সড়কের নিচের মাটি ধুয়ে নিয়ে যাচ্ছে। এতে ধীরে ধীরে সড়কের বিভিন্ন অংশ ধ'সে পড়ছে।
জানা গেছে, এই সড়ক দিয়ে আমুরকাটা, বয়ারঝাপাসহ আশপাশের অন্তত পাঁচ থেকে ছয়টি গ্রামের হাজারো মানুষ চলাচল করেন। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও চাকরিজীবীদের জন্য এটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষিপণ্য পরিবহন, রোগী হাসপাতালে নেয়া এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে দু'র্ভো'গ বেড়েই চলছে।
স্থানীয় বাসিন্দা সমিরণ কুমার মণ্ডল বলেন, “শুধু সড়ক সংস্কার করলেই হবে না। খালের পাশে শক্তিশালী পাইলিং বা তীর সংরক্ষণ ব্যবস্থা করতে হবে। তা না হলে অল্প দিনের মধ্যেই সড়কের অবশিষ্ট অংশও খালের গর্ভে চলে যাবে।
আমুরকাটা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্র নাথ রায় বলেন, “বিদ্যালয়ের দুই পাশের সড়কের অবস্থা খুবই খারাপ। স্লুইস গেটসংলগ্ন খালে অতিরিক্ত জোয়ার -ভাটার কারণে রাস্তা প্রায় বিলীন হয়ে গেছে। দ্রুত পাইলিং করা না হলে যেকোনো সময় বিদ্যালয়ের শ্রেণিকক্ষও ঝুঁকিতে পড়বে।
সোলাদানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মণ্ডল বলেন, সড়কটির অবস্থা খুবই খারাপ। ভাঙন রোধ ও সংস্কারের জন্য দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলীর কাছে আবেদন করা হবে।
পাইকগাছা উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব বলেন, সড়কটির বর্তমান অবস্থা সম্পর্কে তাঁর জানা ছিল না। ইউনিয়ন পরিষদ বা স্থানীয়দের পক্ষ থেকে আবেদন পেলে বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু সড়ক সংস্কার নয়, খালের পাড়ে স্থায়ী তীর সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে সড়কের পাশাপাশি বিদ্যালয় ভবনও ঝুঁকিতে পড়বে এবং কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে
মতামত