সার্চটুডে

দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যানকে নওগাঁয় জামায়াতের সংবর্ধনা

দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নওগাঁর মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোখলেসুর রহমান কামরুলকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ৩টায় নওগাঁ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও দেশের সেরা সাবেক মেয়র অধ্যাপক নজরুল ইসলাম।

নওগাঁ জেলা জামায়াতের আমির খ. ম. আব্দুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসম সায়েম, সহকারী সেক্রেটারি মো. নাজমুল ইসলাম, মাওলানা নাসির উদ্দীন এবং মারুফ আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা মোহাম্মদ মোখলেসুর রহমান কামরুল দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান। পরে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবে, ইনশাআল্লাহ।"

অনুষ্ঠানে জেলা কর্মপরিষদের সদস্য, জেলার সব উপজেলা আমির ও সেক্রেটারি এবং মহিলা বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যানকে নওগাঁয় জামায়াতের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x