সার্চটুডে

সাপাহারে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

​“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাঁকজমকপূর্ণ আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

​আজ মঙ্গলবার ( ২১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতর্ক দল অংশগ্রহণ করে।

​যুক্তি-তর্কের লড়াইয়ে আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাপাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় রানার্সআপ হয় আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

​উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর,​ উপজেলা যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোসা: নাজমা আকতার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাইমুর রহমান প্রমুখ। 

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,​“দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের এখন থেকেই সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে।”

​অন্যান্য বক্তারাও দুর্নীতির কুফল ও সামাজিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের মাঝে নীতি-নৈতিকতা ও প্রতিরোধমূলক মানসিকতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সেরাদের হাতে ট্রফি ও উপহার তুলে দেন অতিথিরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সাপাহারে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x