রাজনীতির জেলা বগুড়ায় বইছে ছাত্র রাজনীতির নতুন হাওয়া। বিশেষ করে বগুড়া মহানগর ছাত্রদলের আসন্ন কমিটিকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিনের রাজপথের লড়াই-সংগ্রাম আর দলের প্রতি অবিচল আনুগত্য থেকে আগামী দিনের নেতৃত্বে কাকে দেখা যাবে - এ নিয়ে চলছে বিস্তর আলোচনা। তবে মাঠপর্যায়ের বেশিরভাগ নেতাকর্মীই আগামী দিনের নেতা হিসেবে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগরের নাম বলছেন।
তাদের দাবি, সামস্ ইসলাম সাগর একজন পরীক্ষিত ও সাহসী ছাত্রনেতা। দলের যেকোনো কঠিন সময়ে বা রাজপথের আন্দোলনে তাকে সবসময় সামনের সারিতে পাওয়া যায়। শুধু মিছিল-মিটিং নয়, সাধারণ কর্মীদের বিপদে-আপদেও তিনি সবসময় পাশে থাকেন। এই কারণে সংগঠনের কর্মীদের কাছে তিনি এখন আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
এদিকে, শহর ছাত্রদলের একাধিক সক্রিয় কর্মী জানান, "আমরা এমন একজন নেতা চাই যাকে রাজপথে পাওয়া যায়। সাগর ভাই রাজপথ থেকে উঠে আসা নেতা। তিনি কর্মীদের দুঃখ-কষ্ট বোঝেন। তাকে মহানগর ছাত্রদলের দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী হবে এবং সাধারণ ছাত্ররাও দলের প্রতি আগ্রহী হবে।"
সরকারি শাহ্ সুলতান কলেজের এক ছাত্রনেতার ভাষ্য, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং যাদের সাংগঠনিক দক্ষতা ভালো, তাদেরই নেতৃত্বে আসা উচিত। সেই বিচারে দীর্ঘ ১৭ বছরের পরীক্ষিত নেতা সামস্ ইসলাম সাগরই মহানগর ছাত্রদলের নেতৃত্বের জন্য সবচেয়ে যোগ্য।
নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রদলের এক শীর্ষ নেতা বলেন, "আমরা চাই ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের মূল্যায়ন হোক। সেই মানদণ্ডে সাগরের বিকল্প এই মুহূর্তে খুব কমই আছে।"
আসন্ন কমিটিতে নতুন নেতৃত্বের মাধ্যমে বগুড়া মহানগর ছাত্রদলকে একটি মডেলে পরিণত করার স্বপ্ন দেখছেন সংগঠনের নেতাকর্মীরা। সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায় এবং দলীয় আদর্শ ছড়িয়ে দিতে সাগরের মতো একজন সৃজনশীল ও সাহসী ছাত্রনেতাকে মহানগরের শীর্ষ পদে দেখতে চান তারা।
এখন দেখার বিষয়, তৃণমূলের এই ভালোবাসা আর রাজপথের সংগ্রামের স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় সংসদ সামস্ ইসলাম সাগরের ওপর মহানগরের নেতৃত্ব তুলে দেয় কি না। তবে নেতাকর্মীদের প্রত্যাশা - যোগ্যতার সঠিক বিচার হলে ‘সাগর’-ই হবেন বগুড়া মহানগর ছাত্রদলের আগামীর সফল কাণ্ডারি।
মতামত