সার্চটুডে

রায়পুরায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের পীরপুর মাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর ‘ক’ সার্কেলের পরিদর্শক সাহিদা বেগম। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযানে সহায়তা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মাদকসহ পাঁচজনকে আটক করা হয়। পরে আদালত উপজেলার মির্জাপুর ইউনিয়নের কড়ইতলা-পিরিজকান্দি এলাকার মো. আলমগীর (৩২)-কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, বড়চর এলাকার মো. অলি মিয়া (৩৫) ও বেলাবো উপজেলার কাঙ্গালিয়া গ্রামের মো. ফারুক (৪২)-কে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড, রায়পুরা পৌরসভার শ্রীরামপুর উত্তরপাড়া এলাকার রাসেল (২৪)-কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রাধানগর ইউনিয়নের সাহেরচর এলাকার মো. লিটন (৪৩)-কে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ইউএনও মো মাসুদ রানা বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রায়পুরায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x