সার্চটুডে

গোবিন্দগঞ্জে করতোয়ার তীব্র ভাঙন, ভিটামাটি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ সামারা ইউনিয়নের চকরহিমাপুর পূর্বপাড়া এলাকায় করতোয়া নদীর তীব্র ভাঙন থেকে বসতবাড়ি ও ফসলী জমি রক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​আজ (২২) জুলাই রোজ বুধবার বিকেল ৪:০০ ঘটিকায় চকরহিমাপুর শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় চকরহিমাপুর এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

​মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন, করতোয়া নদীর অব্যাহত নদীভাঙনে চকরহিমাপুর পূর্বপাড়া শ্মশান ঘাট সংলগ্ন এলাকার ঘরবাড়ি, ভিটেমাটি এবং শত শত বিঘা ফসলী জমি বিলীন হতে চলেছে। অবিলম্বে যদি নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ বা বাঁধ নির্মাণ করা না হয়, তবে এই এলাকার বহু পরিবার বাস্তুহারা হয়ে পড়বে।

​তারা দ্রুততম সময়ের মধ্যে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন এবং করতোয়া নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর আহ্বান জানান। ​মানববন্ধনে চকরহিমাপুর গ্রামের সর্বস্তরের পুরুষ ও নারী অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে করতোয়ার তীব্র ভাঙন, ভিটামাটি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ সামারা ইউনিয়নের চকরহিমাপুর পূর্বপাড়া এলাকায় করতোয়া নদীর তীব্র ভাঙন থেকে বসতবাড়ি ও ফসলী জমি রক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​আজ (২২) জুলাই রোজ বুধবার বিকেল ৪:০০ ঘটিকায় চকরহিমাপুর শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় চকরহিমাপুর এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

​মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন, করতোয়া নদীর অব্যাহত নদীভাঙনে চকরহিমাপুর পূর্বপাড়া শ্মশান ঘাট সংলগ্ন এলাকার ঘরবাড়ি, ভিটেমাটি এবং শত শত বিঘা ফসলী জমি বিলীন হতে চলেছে। অবিলম্বে যদি নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ বা বাঁধ নির্মাণ করা না হয়, তবে এই এলাকার বহু পরিবার বাস্তুহারা হয়ে পড়বে।

​তারা দ্রুততম সময়ের মধ্যে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন এবং করতোয়া নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর আহ্বান জানান। ​মানববন্ধনে চকরহিমাপুর গ্রামের সর্বস্তরের পুরুষ ও নারী অংশ নেন।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x