জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সরকারি আজিজুল হক কলেজ ও সরকারি শাহ্ সুলতান কলেজের ক্যাম্পাস মসজিদে পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দুই কলেজের নেতাকর্মীসহ জেলা, শহর ও বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
একই সঙ্গে মহান স্বাধীনতার ঘোষক (বীর উত্তম) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় তাঁর সফলতা কামনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব এবং সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব হোসেন সোহাগ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদের নেতৃত্বে নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, জুলাই-আগস্টের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং ন্যায়বিচারের দাবিতে জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের আত্মত্যাগ চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তাদের স্বপ্নের একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই হবে তাদের প্রতি প্রকৃত সম্মান।
বক্তারা আরও বলেন, আহতদের ত্যাগও সমানভাবে জাতির কাছে স্মরণীয়। তাদের চিকিৎসা, পুনর্বাসন এবং মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সকলের কর্তব্য।
শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের ধারাবাহিক অগ্রগতি কামনা করেন উপস্থিত নেতাকর্মীরা। পাশাপাশি জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে তাদের আদর্শ ও ত্যাগকে ধারণ করেই একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে আহবান জানান তারা।
মতামত