সার্চটুডে

গোবিন্দগঞ্জে নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর তীব্র ভাঙনের হাত থেকে বসতবাড়ি ও ফসলি জমি রক্ষায় দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর পূর্বপাড়া শ্মশান ঘাটে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

চকরহিমাপুর পূর্বপাড়া শ্মশান ঘাট সংলগ্ন করতোয়া নদীর ভয়াবহ ভাঙন দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে। গত কয়েকদিনে নদী গর্ভে বিলীণ হয়েছে একটি মাদ্রাসাসহ শতাধিক বিঘা ফসলি জমি। এতে হুমকির মুখে পড়েছে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক, বিদ্যুৎ সঞ্চালন লাইন, ঈদগাহ মাঠ, শ্মশান ঘাট, প্রাথমিক বিদ্যালয়, দু'টি হিন্দুপাড়াসহ হাজার হাজার বিঘা ফসলি জমি।

মানববন্ধনে স্থানীয়রা বলেন, ভাঙন ঠেকাতে সরকারি বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। নিজেদের শেষ সম্বল ভিটা-মাটি বাঁচাতে নিজেরাই গাছের ডালপালা ও বাঁশ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছি। কিন্তু তাতে ভাঙন ঠেকানো যাচ্ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে হারিয়ে যাবে নদী পাড়ের এই গ্রামটি। ফসলি জমি ও গ্রাম রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাপমারা ইউনিয়ন বিএনপির আহবায়ক সায়োয়ার মন্ডল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার, ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক শাহ আলম সরদার, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য প্রভাষক সজল দেবনাথ, সহকারী শিক্ষক নিকুঞ্জ দেবনাথ প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x