সার্চটুডে

গোবিন্দগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতৃবৃন্দের ওপর ডা. ফিলিমন বাস্কের ইন্ধনে মামলার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় শতাধিক আদিবাসী ও বাঙালি এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, ডা. ফিলিমন বাস্কের ইন্ধনে পূর্বপরিকল্পিত ভাবে মিথ্যা নাটক সাজিয়ে গত ১২ মে আদালতে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ১৩ জন সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের আবেদন করলে বিচারক তা তদন্তের নির্দেশ দেন৷ কিন্তু পুলিশ ঘটনাটির কোনো তদন্ত ছাড়াই গত ১০ জুন মামলা রুজু করে। পরবর্তীতে আসামিদের গ্রেফতারের জন্য তড়িঘড়ি করে ওয়ারেন্ট বের হয়।

তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সেই সঙ্গে সম্প্রতি ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলা থেকে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন শেখের নাম বাদ দেওয়ার আহবান জানান তারা।

এসময় বক্তব্য রাখেন সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি বার্নাবাস টুডু, সাধারণ সম্পাদক আজমল হোসেন, সহ-সভাপতি সুফল হেমব্রম, যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান সাবু, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, জাফরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা ১০ মিনিটের জন্য মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা-দিনাজপুর মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x