সার্চটুডে

ত্রিশালে পার্ক ও কিচেন মার্কেট নির্মাণের ঘোষণায় ব্যবসায়ীদের শাটডাউন

ত্রিশাল গো-হাটা কাাঁচা বাজার

 ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার গো-হাটা মাঠে ‘নজরুল সিটি শিশু পার্ক ও খেলার মাঠ’ এবং সংলগ্ন কাঁচা বাজারে ‘কিচেন মার্কেট’ নির্মাণের ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ জুলাই) দোকানপাট বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি পালন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

জানা গেছে, ত্রিশাল পৌরসভা কর্তৃপক্ষ গো-হাটা মাঠে শিশু পার্ক ও খেলার মাঠ এবং পাশের কাঁচা বাজারে কিচেন মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৪টায় স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের উপস্থিতিতে অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।

এ ঘোষণার পর বুধবার (২২ জুলাই) দুপুরে গো-হাটা ও কাঁচা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিবাদ মিছিল করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে গো-হাটা ও কাঁচা বাজারের সব দোকানপাট বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি পালন করেন তারা। ব্যবসায়ীদের দাবি, তাদের মতামত ও স্বার্থ বিবেচনা না করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, পূর্ব ঘোষণা ছাড়া বাজার বন্ধ থাকায় সাধারণ ক্রেতারা ভোগান্তিতে পড়েন। বিভিন্ন এলাকা থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে এসে সব দোকান বন্ধ দেখতে পান তারা। প্রয়োজনীয় কেনাকাটা করতে না পেরে অনেকেই হতাশ হয়ে ফিরে যান।

এ বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ত্রিশালে পার্ক ও কিচেন মার্কেট নির্মাণের ঘোষণায় ব্যবসায়ীদের শাটডাউন

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x