সদ্য ঘোষিত "ফটিকছড়ি উত্তর উপজেলা"সদর দপ্তর যৌক্তিক স্থানে বাস্থবায়নের দাবিতে আগামী রবিবার থেকে আবারও ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন কমিটি। উত্তর ফটিকছড়ির তিন ইউনিয়নে লাগাতর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছেন যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর বাস্তবায়নের দাবিতে।
গতকাল তারা উপজেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষনা করেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাগান বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একরামুল হক বাবুল তিনি বলেন আমরা দীর্ঘ দিন এ উপজেলা নিয়ে কাজ করে আসতেছি উত্তর ফটিকছড়ির মানুষের ন্যায্য দাবি ফটিকছড়ি উত্তর উপজেলা। এর সদর দপ্তর নারায়নহাট দাঁতমারার মধ্যবর্তী যৌক্তিক স্থানে বাস্তবায়নের জন্য। তারা অভিযোগ করেন প্রশাসনের আমলা তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী মোটা অংকের টাকার বিনিময়ে সদর দপ্তর কোন এক নির্ধারিত এলাকার মানুষকে খুশি করার জন্য ভুজপুর মৌজায় গেজেট প্রকাশে সহায়তা করেন।
আমরা এ সদর দপ্তর মানিনা।অতি দ্রুত যৌক্তিক স্থানে সদর দপ্তর স্থাপন করা হোক,যদি তা না হয় আমরা ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হব।তারা হেঁয়াকো ঢাকা খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক,ঢাকা বারৈয়ারহাট যোগাযোগ সংযোগ সড়ক এবং চট্টগ্রাম রামগড় সড়ক নারায়নহাট মিরশ্বরাই যোগাযোগ সড়ক বন্ধ রাখবে।
তারা আরে হুশিয়ারী দেন যদি ৪৮ ঘন্টার মধ্যে দাবি মানা না হয় তাহলে ৯৬ ঘন্টার হরতালের ডাক ও অসহযোগ আন্দোলনের ডাক দেবে। আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী মনির হায়দার,নুরুল আলম,সাইফুল ইসলাম,এবিএম ছিদ্দিক,জাহাঙ্গীর আলম,হাসান সামছুদ্দিন,অধ্যাপক জাহাঙ্গীর আলম,ইদ্রিস মিয়া ইলিয়াছ,ইমরান খানসহ সর্বদলীয় নাগরিক সমাজ।
তারা সকলকে অধিকার ও ন্যায্য দাবী আদায় পূরন না হওয়া পর্যন্ত সাথে থাকার আহ্বান জানান।
মতামত