লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন রায়পুর-হায়দারগঞ্জ সড়কের পৌরসভা অংশের নির্মাণকাজ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।
অভিযোগ রয়েছে, সড়কের পাশের ড্রেনের অংশে বিদ্যমান বিদ্যুতের পিলার অপসারণ না করেই ঢালাইয়ের কাজ করা হয়েছে।স্থানীয়দের দাবি, ড্রেনের মাঝখানে পিলার রেখে নির্মাণকাজ শেষ হলে ভবিষ্যতে পানি চলাচলে বাধা সৃষ্টি হতে পারে।
একই সঙ্গে রক্ষণাবেক্ষণ ও জনসাধারণের চলাচলেও সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের বক্তব্য তারা বলতেছে পৌরসভায় চিঠি দেওয়া হয়েছে বিদ্যুৎ ঘুটি সরিয়ে দেওয়া কিন্তু তারা সরাচ্চে না পৌরসভা থেকে তাদের গাছ এবং বিদ্যুৎ খুটি সরিয়ে দিবে তারা কাজ করে যাবে। স্থানীয়রা দ্রুত বিষয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মতামত