সার্চটুডে

তাড়াইলে উল্টো রথযাত্রায় শেষ হলো জগন্নাথ দেবের নয় দিনব্যাপী উৎসব

তাড়াইলে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা

উল্টো রথ টানার মধ্য দিয়ে কিশোরগঞ্জের তাড়াইলে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় শ্রীশ্রী গৌরনিতাই যুব সংঘের উদ্যোগে তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়।

গত ১৬ জুলাই শুরু হওয়া এ ধর্মীয় উৎসবের সমাপনী দিনে সুসজ্জিত রথটি দিগদাইড় ইউনিয়নের বরুহা শ্রীশ্রী পঞ্চতত্ত্ব মন্দিরে পৌঁছে। সেখানে বিশেষ পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন, ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পরে রথটি পুনরায় শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে ফিরে এলে নয় দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। তাঁর কৃপা লাভ করলে মানুষের মুক্তি ঘটে এবং জীবরূপে পুনর্জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই প্রতিবছর জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার প্রতিমা সুসজ্জিত রথে স্থাপন করে রথযাত্রা ও উল্টো রথযাত্রার আয়োজন করা হয়।

উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্ত-অনুরাগী অংশ নেন। নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ রথের দড়ি টেনে নিজেদের ধর্মীয় বিশ্বাস ও ভক্তির বহিঃপ্রকাশ ঘটান। পুরো যাত্রাপথজুড়ে খোল-করতালের তালে তালে হরিনাম সংকীর্তন ও ভক্তিমূলক সংগীতে মুখর হয়ে ওঠে চারপাশ। উৎসবকে ঘিরে বিরাজ করে আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ।

গৌরনিতাই যুব সংঘের সভাপতি মিঠুন তালুকদার জানান, "রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতিবছরের মতো এবারও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা সম্পন্ন হয়েছে। ধর্মীয় ঐতিহ্য ও সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও আমরা এ আয়োজন অব্যাহত রাখব।"

উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে উল্টো রথযাত্রা সম্পন্ন হওয়ায় ভক্ত ও আয়োজকদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে উল্টো রথযাত্রায় শেষ হলো জগন্নাথ দেবের নয় দিনব্যাপী উৎসব

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x