সার্চটুডে

ছাত্র-যুবকদের পাশে ছোটন, আমরুলের মাড়িয়া উত্তরপাড়ায় ফুটবল বিতরণ

তরুণদের পাশে ছাত্রনেতা ছোটন

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে ছাত্র ও যুবকদের মাঝে ক্রীড়াচর্চা উৎসাহিত করতে ফুটবল বিতরণ করেছেন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা ছাত্রদলের সভাপতি এবং ডেমাজানী শ. ম. র. উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ২নং ওয়ার্ড মাড়িয়া উত্তরপাড়া এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ছাত্র ও যুবকদের হাতে ফুটবল তুলে দেন তিনি। এ সময় স্থানীয় বিপুল সংখ্যক ছাত্র-যুবক উপস্থিত ছিলেন।

ফুটবল বিতরণকালে আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন বলেন, "তরুণদের হাতে খেলাধুলার উপকরণ তুলে দিতে পারলে তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে। একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। আমরা সবাই মিলে একটি দুর্নীতি ও মাদকমুক্ত আমরুল ইউনিয়ন গড়ে তুলতে চাই।"

অনুষ্ঠানে উপস্থিত ছাত্র ও যুব সমাজ খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং দুর্নীতি ও মাদকমুক্ত আমরুল ইউনিয়ন গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা এমন জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ভবিষ্যতেও তরুণদের উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অন্যদিকে স্থানীয়দের মতে, আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটনের এ উদ্যোগ কেবল ক্রীড়াচর্চাকেই উৎসাহিত করবে না, বরং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ছাত্র-যুবকদের পাশে ছোটন, আমরুলের মাড়িয়া উত্তরপাড়ায় ফুটবল বিতরণ

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x