সার্চটুডে

বগুড়ায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিকে আরও জোরালো করতে বগুড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি, কলেজ শিক্ষক সমিতি ও মাদ্রাসা শিক্ষক সমিতির বগুড়া জেলা শাখার যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় বগুড়া সেন্ট্রাল হাই স্কুলের অ্যাডভোকেট আব্দুল বারী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক আলহাজ্ব মো. সাইফুল ইসলাম। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব আলহাজ্ব লুৎফর রহমান।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন। এছাড়াও আলহাজ্ব সাইফুল ইসলাম, মিজানুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে বগুড়া জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি হিসেবে মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক হিসেবে মো. মাহিনুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. বুলবুল হাসান নির্বাচিত হন। 

এদিকে, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি হিসেবে অধ্যক্ষ মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে সহকারী অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সাইফুল ইসলাম নির্বাচিত হন। 

অপরদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি হিসেবে মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে মো. জিল্লুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মিজানুর রহমান নির্বাচিত হন।

এছাড়াও বাংলাদেশ শিক্ষক সমিতির বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহানগর কমিটির সভাপতি হিসেবে মো. হারুনুর রশিদ নির্বাচিত হন।

সভার শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক সমাজের অধিকার আদায়, সংগঠনকে আরও গতিশীল করা এবং চাকরি জাতীয়করণের দাবিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুলসংখ্যক শিক্ষক, সংগঠনের নেতাকর্মী ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x