খুলনা পাইকগাছা জন্মাষ্টমী উৎসব ও পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করতে গদাইপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে শনিবার বিকেলে গদাইপুরস্থ কেন্দ্রীয় মহানামযজ্ঞস্থল রামকৃষ্ণ সেবাশ্রমে ইউনিয়ন পূজা কমিটির ডাকে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন কমিটির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রানকৃষ্ণ দাশ।
সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাথের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় সরদার, পৌর হিন্দু বৌদ্ধ খৃীস্টান ঐক্য পরিষদ সভাপতি সন্তোষ কুমার সরকার, পৌর পূজা পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, হিন্দু মহাজোট সভাপতি এ্যাডঃ,শিবুপ্রসাদ সরকার, উপজেলা কমিটির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের মধ্যে কল্লোল মল্লিক, অবঃ ব্যাংকার প্রজিৎ কুমার রায়, সাংবাদিক বি,সরকার,সাংবাদিক স্নেহেন্দু বিকাশ,কেন্দ্রীয় মহানামযজ্ঞ কমিটির সম্পাদক সন্তোষ কুমার সরকার, রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক প্রশান্ত কুমার সরকার, প্রধান শিক্ষক শিবশংকর রায়, নতুন বাজার ব্যবসায়ী,সমিতির সভাপতি অশোক ঘোষসহ প্রশান্ত বিশ্বাস, অবঃ প্রধান শিক্ষক নির্মল দেবনাথ, গোপিনাথ বিশ্বাস, দুলাল বিশ্বাস, মিলন রায় চৌধুরী, পার্থ প্রতিম সরকার,জয় সরকার, বিবেকানন্দ রায়,সুরজিৎ রায়,উৎপালেন্দু রায়,বিবেকানন্দ ঢালী,বাবলু, বিপ্লব কান্তি সরকার,বিশ্বজিৎ শীলসহ অনেকে।
মতামত