সার্চটুডে

পাইকগাছা অসহায় লিয়াকতের পরিবারের পাশে মানবিকতার হাত

পাইকগাছা অসহায় লিয়াকত সানা

খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৬ নং লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের বাসিন্দা লিয়াকত সানা একজন বাকপ্রতিবন্ধী। দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রী অসুস্থ, বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছে। ফলে পুরো পরিবারটি অসুস্থতা, দারিদ্র্য ও অসহায়ত্বের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করে মানবেতর জীবনযাপন করছে।

বর্তমানে তাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। মাথা গোঁজার মতো নিরাপদ কোনো স্থায়ী আশ্রয় নেই, আর নিত্যপ্রয়োজনীয় খাবার সংগ্রহ করাও তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। প্রতিটি দিনই তারা অনিশ্চয়তা ও কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করছেন।

আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমরা এই অসহায় পরিবারটির জন্য প্রায় ৮,৫০০ টাকার দুই মাসের খাদ্যসামগ্রী পৌঁছে দিতে পেরেছি। আল্লাহ তাআলা যেন এই সামান্য সহযোগিতাকে তাদের জন্য কল্যাণ ও স্বস্তির কারণ বানিয়ে দেন।

বিশেষভাবে দোয়া করি, নাদিয়া আপু, তাঁর বোনেরা এবং ভাইয়েরা—যাঁরা আন্তরিকতার সঙ্গে এই মানবিক উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন—আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁদের দানকে কবুল করুন, তাঁদের রিজিকে বরকত দান করুন, সকল নেক আশা ও দোয়া কবুল করুন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আমীন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পাইকগাছা অসহায় লিয়াকতের পরিবারের পাশে মানবিকতার হাত

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x