দিনাজপুরে তা’লীমুস সুন্নাহ্ মাদরাসা এন্ড একাডেমী ও আব্দুর রহিম জামে মসজিদের ভিত্তিস্থাপন করলেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।
বাংলাদেশ সরকার দেশ কে এগিয়ে নিতে খাল খনন ও বৃক্ষরোপন কর্মসুচী শুরু করেছে। বাংলাদেশ হবে সবুজ শ্যামল বনায়ন, বাংলাদেশ সরকার রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগাতে সবাইকে উৎসাহ এবং আহবান জানিয়েছে। একটি কথা আছে, গাছ লাগান পরিবেশ বাচান, পরিবেশ কে বাচাঁতে গাছের গুরুত্ব অপরীসীম, তাই আমরা সবাই একটি করে গাছ লাগাবো।
তিনি মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে বলেন, মাদরাসা শিক্ষার গুরত্ব দিন দিন বেড়ে চলেছে,তাই মাদরাসা শিক্ষাকে এগিয়ে নিতে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেন, আমি জানি এই ৯ নং ওয়ার্ডের খোদমাধবপুর মিস্ত্রিপাড়া, উপশহর মানিকনগর, বানিয়াপুকুর, জিয়াপুকুর এখানকার মানুষের স্বপ্ন ও আঙ্কাকা পানি নিস্কাশনের ব্যবস্থা,আমি মেয়র থাকা অবস্থায় এই ড্রেন নিয়ে কাজ করেছি,মিলের ছাই দিয়ে বন্ধ হয়ে যায় আবার সেটি পরিস্কার করেছি। এখন আর পরিস্কার নয় খাল খনন করে স্থায়ী সমাধানের চেষ্ঠা করবো। এই ওয়ার্ডের মানুষের দূ-র্ভোগ কমাতে পারি।
২৬ জুলাই ২০২৬ ইং রবিবার দিনাজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের নিউটাউন মানিকনগরে দিনাজপুরে তা'লিমুল সুন্নাহ্ মাদরাসা এন্ড একাডেমী ও আব্দুর রহিম জামে মসজিদের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে, মুখে এক আর অন্তরে আরেক হলে চলবে না। ফ্যসিস সরকারের লোকজন যেন মাথা চারা দিতে না পারে এবং দেশে যেন কোন প্রকার অরাজিকতা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন গোর-এ শহীদ ঈদগাহ ময়দানের ইমাম মাওঃ মতিউর রহমান কাসেমী, আব্দুর রহিম জামে মসজিদের সভাপতি ও মানিক নগরের প্রতিষ্ঠাতা আলহাজ¦ গোলাম মোস্তফা মানিক, অনুষ্ঠানটির সাঞ্চলনায় ছিলেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ আবুল কাসেম সরকার, আরো উপস্থিত ছিলেন গোলাপবাগ মাদরাসার মোহতামীম মাওঃ শোয়াইব সাহেব, তালিমুল সুন্নাহ মাদরাসার সভাপতি আলহাজ¦ আব্দুল খালেক,সাধারণ সম্পাদক শওকত আলী, তালিমুল সুন্নাহ মাদরাসার মোহতামীম মাওঃ নুরুল ইসলাম জিহাদী প্রমুখ।
মাদরাসা ও মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপনের শেষে মরহুম সাবেক প্রধানমন্ত্রী দিনাজপুরের কন্য বেগম খালেদা জিয়া এবং দেশ ও জাতির জন্য দোয়া খায়ের করা হয়।
মতামত