সার্চটুডে

রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

ছবি - সার্চটুডে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা তারাবো পৌরসভার রূপসী, তারাবো ও ভুলতা এলাকার তিনটি প্রতিষ্ঠানকে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত ১০লাখ টাকা জরিমানা আদায় করেছে। 

 ২৬জুলাই রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসিআই গোডরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড ও আফতাব ফিড প্রডাক্ট লিমিটেডকে ৪ লাখ টাকা করে ৮ লাখ এবং জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডকে ২ লাখ টাকা মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক রাকিবুল আলম, ফিল্ড অফিসার রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার রাসেদ আল মামুন,পরিদর্শক হাফিজুর রহমান, আনসার ও বিপুল সংখ্যক পুলিশ অংশ নেয়। 

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার বলেন, কারখানায় উৎপাদিত পণ্যের বিএসটিআইয়ের গুনগত মান, সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য উৎপাদন, বিক্রিসহ নানা অনিয়মে তাদের ১০লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x