সার্চটুডে

১টি গরুর মৃত্যু, আশঙ্কাজনক ৬

পূর্বশত্রুতার জেরে চন্দনাইশে গোয়ালঘরে অগ্নিসংযোগের অভিযোগ

চন্দনাইশে গোয়ালঘরে দুর্বৃত্তের আগুন, পুড়ে আহত ৭ গরু ১টির মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে একটি গোয়ালঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় গোয়ালঘরে থাকা সাতটি গরু পুড়ে আহত হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলেই একটি গরুর মৃত্যু হয়েছে। বাকি ছয়টি গরুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

শুক্রবার (২৪ জুলাই) রাত ১টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর হাশিমপুর পূর্ব ছৈয়দাবাদ লায়লা বাপের বাড়ি এলাকায় মো. মোস্তাক মিয়ার গোয়ালঘরে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. মোস্তাক মিয়া জানান, প্রতিদিনের মতো রাতে সাতটি গরুকে গোয়ালঘরে রেখে তিনি ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। দরজা খুলে তিনি গোয়ালঘরে আগুন জ্বলতে দেখেন। এ সময় আগুনে সাতটি গরু পুড়ে আহত হয়। পরে ঘটনাস্থলেই একটি গরুর মৃত্যু হয়। বাকি ছয়টি গরুর চিকিৎসা চলছে। তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক।

মোস্তাক মিয়ার দাবি, গোয়ালঘর ও গরু পুড়ে তার প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে গরুগুলো কিনে তিনি লালন-পালন করছিলেন। পূর্বশত্রুতার জেরে কেউ পরিকল্পিতভাবে গোয়ালঘরে আগুন দিয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন।

স্থানীয়দেরও ধারণা, ঘটনাটি পরিকল্পিত হতে পারে। পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা গোয়ালঘরে আগুন ধরিয়ে দিয়েছে বলে তারা মনে করছেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পূর্বশত্রুতার জেরে চন্দনাইশে গোয়ালঘরে অগ্নিসংযোগের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x