সার্চটুডে

বগুড়ায় মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক

সংগৃহীত ছবি

বগুড়ার মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের কমিটি পুনর্গঠনে ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিতকরণ, দায়িত্ব বন্টন ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্টরা। 

উৎসবমুখর আয়োজনের বিষয়ে শনিবার সন্ধ্যায় বৈঠকে বসে নির্বাচন পরিচালনা কমিটির নেতারা। সংগঠনের আসন্ন নির্বাচনের সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আজিজুল হক মনজু। 

বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নুর-ই-আলম, আরমান হোসেন ডলার, জহুরুল ইসলাম, সাইফুল ইসলামসহ অনেকে। সভা পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব লিটন শেখ বাঘা। 

সদস্যরা কমিটিকে জানায়, নির্বাচন নিরপেক্ষ ও সফলভাবে সম্পন্ন হলে সংগঠনের গণতান্ত্রিক ধারাসহ শ্রমিকদের আস্থা আরও বাড়বে। সকল প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা, দায়িত্বশীলতার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমে বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ২০২৬ সালের নির্বাচনের বিষয়ে পরামর্শ দেয়। 

নির্বাচন সংশ্লিষ্টরা আশ্বাস দেন, শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন পরিচালনা কমিটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সর্বাত্মকভাবে কাজ করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x