সার্চটুডে

পরিবেশ সংরক্ষণ ও আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণের ওপর জোর

কুড়িগ্রামে প্রতিটি নাগরিককে অন্তত একটি গাছ লাগানোর আহ্বান জেলা প্রশাসকের

বৃক্ষমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কুড়িগ্রামের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

রোববার (২৬ জুলাই) বিকেলে কুড়িগ্রাম আউটার স্টেডিয়ামে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, “আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে ফলজ, বনজ ও ঔষধি গাছের ব্যাপক রোপণের বিকল্প নেই। বৃক্ষমেলা শুধু গাছ কেনাবেচার আয়োজন নয়, এটি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পরিবেশবান্ধব সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।”

বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের নেতা নিজাম উদ্দিন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সাইফুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, জুলাই যোদ্ধা আব্দুল আজিজ নাহিদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন। পরে তিনি অতিথিদের সঙ্গে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং নার্সারি মালিক ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, আগামী ১ আগস্ট পর্যন্ত চলবে এ বৃক্ষমেলা। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে প্রতিটি নাগরিককে অন্তত একটি গাছ লাগানোর আহ্বান জেলা প্রশাসকের

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x