সার্চটুডে

তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ছাত্রদল নেতা সৈকতের ফুটবল বিতরণ

তরুণদের পাশে ছাত্রনেতা সৈকত

বগুড়ার শেরপুরে খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সৈকত হাসান। তার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) ১০ নং শাহ্ বন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় এ ফুটবল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার শিক্ষার্থী, যুবক ও ক্রীড়াপ্রেমী মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ছাত্রনেতা সৈকত বলেন, "তরুণদের সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আজ ফুটবল দিয়ে এই কার্যক্রমের সূচনা করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন খেলার সামগ্রী সাধারণ শিক্ষার্থী ও তরুণদের মাঝে বিতরণ অব্যাহত থাকবে। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।"

তরুণ এই ছাত্রনেতা আরও বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের হাতে যদি বইয়ের পাশাপাশি খেলাধুলার উপকরণ তুলে দেওয়া যায়, তাহলে তারা মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে। মাঠে খেলুক, সুস্থ থাকুক - এটাই আমাদের প্রত্যাশা।”

এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন তরুণ সমাজসেবক ও ১০ নং শাহ্ বন্দেগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. আলমগীর হোসাইন। তিনি বলেন, “একটি মাদকমুক্ত, সচেতন ও ক্রীড়ামুখী সমাজ গড়তে তরুণদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সৈকতের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

এদিকে, ফুটবল পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। স্থানীয়রা জানান, খেলাধুলার উপকরণ বিতরণের মতো উদ্যোগ তরুণদের মাঠমুখী করবে এবং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ছাত্রদল নেতা সৈকতের ফুটবল বিতরণ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x