সার্চটুডে

আলীকদমে মায়ের ওপর অভিমান করে বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু

আলীকদমে মায়ের ওপর অভিমান করে বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু।

বান্দরবানের আলীকদম উপজেলায় মায়ের ওপর অভিমান করে আগাছানাশক পান করার পর ভেরোনিকা ত্রিপুরা নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ছুটির দিনে পরিবারের গবাদিপশু চরাতে গিয়ে ভেরোনিকা একটি গরুর গুঁতো খায়। এতে ক্ষুব্ধ হয়ে সে গরুটিকে মারধর করলে তার মা তাকে বকাঝকা করেন। এরপর অভিমান করে ঘরে থাকা আগাছানাশক (ঘাস মারার বিষ) পান করে বলে জানা যায়।

পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে বিষক্রিয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিবার হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে আনা হয়েছে। সোমবার তার শেষকৃত্য (দাহ) সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ভেরোনিকার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অসতি ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নব আরা বেগম। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “মেয়েটি অত্যন্ত শান্ত ও চাপা স্বভাবের ছিল। ক্লাসে কারো সঙ্গে ঝামেলায় জড়াত না, শিক্ষকদের প্রশ্নের উত্তর খুব সংক্ষিপ্তভাবে দিত। কারো প্রতি কোনো অভিযোগ ছিল না তার।”

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহলের মতে, শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের প্রতি পরিবারকে আরও যত্নশীল হতে হবে। পাশাপাশি বাড়িতে বিষাক্ত কীটনাশক ও আগাছানাশক নিরাপদভাবে সংরক্ষণ এবং শিশুদের নাগালের বাইরে রাখার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলীকদমে মায়ের ওপর অভিমান করে বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x