সার্চটুডে

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৯ নম্বর সিন্ডিকেট সভা অনুষ্ঠিত: গুণগত শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৯ম সিন্ডিকেট সভায় শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৯ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল (বীর প্রতীক, অব.), ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব ও সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ নুরুল আবছার, সিন্ডিকেট সদস্য প্রফেসর সরওয়ার জাহান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম (আমন্ত্রণক্রমে) এবং সিন্ডিকেটের সদস্য-সচিব ও রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খান।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক অগ্রগতি এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এছাড়া শিক্ষার গুণগত মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রমের সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও মানসম্মত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তারা আশা প্রকাশ করেন, গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়িত হলে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও সমৃদ্ধ ও যুগোপযোগী হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৯ নম্বর সিন্ডিকেট সভা অনুষ্ঠিত: গুণগত শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x