সার্চটুডে

হিলিতে অনিয়মে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং আমদানি নিষিদ্ধ রেড বুল বিক্রির দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৭ জুলাই) দুপুরে হিলির সিপি রোড ও হিলি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে দুটি হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আমদানি নিষিদ্ধ রেড বুল বিক্রির দায়ে আরও তিনটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় দোকানগুলো থেকে উদ্ধার করা বেশ কয়েকটি নিষিদ্ধ রেড বুল জব্দ করে তা ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি এবং নিষিদ্ধ পণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হিলিতে অনিয়মে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x