কুড়িগ্রাম সরকারি কলেজের সদ্য যোগদানকারী অধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মণ্ডল-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ছাত্র-শক্তি কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র-শক্তি কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার আহ্বায়ক খালিদ হাসান জিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, যুগ্ম সদস্য সচিব খাইরুল আহমেদসহ কলেজ শাখার অন্যান্য নেতাকর্মীরা।
ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে সংগঠনের নেতারা নবনিযুক্ত অধ্যক্ষের সফল কর্মজীবন কামনা করেন এবং কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার যুগ্ম সদস্য সচিব খাইরুল আহমেদ বলেন, “আমরা বিশ্বাস করি, অধ্যক্ষ মহোদয়ের দক্ষ নেতৃত্বে কুড়িগ্রাম সরকারি কলেজ শিক্ষার গুণগত মান উন্নয়নে আরও এগিয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক, সুশৃঙ্খল ও ইতিবাচক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন। আমরা তাঁর সার্বিক সফলতা কামনা করছি এবং কলেজের উন্নয়নে সবসময় গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখব।”
মতামত