সার্চটুডে

মরণফাঁদে পরিণত পাইকগাছার পুরাতন বাসস্ট্যান্ড

মরণফাঁদে পরিণত পাইকগাছার

খুলনার পাইকগাছা উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সড়কের বেহাল অবস্থার কারণে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত এই সড়কে দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এই রাস্তা দিয়ে চলাচল অত্যন্ত কষ্টসাধ্য। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এলাকাবাসী ও বাসস্ট্যান্ড সংশ্লিষ্টদের দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা জরুরি। তাদের মতে, বিষয়টি দেখার মতো যেন কেউ নেই, ফলে দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে।

এ ব্যাপারে এলাকাবাসী পাইকগাছা পৌর প্রশাসকের কাছে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন, যেন দ্রুত সড়কটি মেরামতের ব্যবস্থা নেওয়া হয়। তা না হলে প্রতিনিয়ত সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হতে থাকবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মরণফাঁদে পরিণত পাইকগাছার পুরাতন বাসস্ট্যান্ড

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

খুলনার পাইকগাছা উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সড়কের বেহাল অবস্থার কারণে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত এই সড়কে দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এই রাস্তা দিয়ে চলাচল অত্যন্ত কষ্টসাধ্য। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এলাকাবাসী ও বাসস্ট্যান্ড সংশ্লিষ্টদের দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা জরুরি। তাদের মতে, বিষয়টি দেখার মতো যেন কেউ নেই, ফলে দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে।

এ ব্যাপারে এলাকাবাসী পাইকগাছা পৌর প্রশাসকের কাছে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন, যেন দ্রুত সড়কটি মেরামতের ব্যবস্থা নেওয়া হয়। তা না হলে প্রতিনিয়ত সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হতে থাকবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x