খুলনা পাইকগাছা উপজেলার বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২ আগস্ট আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ঐদিন সকালে খুলনা জেলার পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মস্থান পরিদর্শন, তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, পিসি রায়ের জীবন ও কর্মেরর ওপর তথ্যচিত্র প্রদর্শন,
শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতা, কুইজ , রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রস্তুতি সভায় অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মোঃ মহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, ওসি অপারেশন জুলফিকার আলী, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী,পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ,
উপজেলা সদস্য সচিব এসএম ইমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক কাজী সাজ্জাদ হোসেন মানিক, সদস্য তুষার কান্তি মন্ডল, জেলা জামায়াতের টীম সদস্য মোঃ আব্দুল মোমিন সানা, অ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, অধ্যক্ষ প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, মোঃ হাবিবুল্ল্যাহ বাহার, উৎপল বাইন, শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, সেলিনা পারভীন, গৌতম ঘোষ, ইন্সট্রাক্টর প্রবীর মন্ডল, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান ও পূর্ণ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য মোঃ ইলিয়াস ম্যোলা, এস এম নাজির আহম্মেদ, আ: কাদির আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতামত