মাত্র ১৩ বছর বয়সেই জীবন ও মাতৃত্বের এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছেন কিশোরী জুঁই। ১১ বছর বয়সে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ২২ বছর বয়সী সাকিব মিয়াকে বিয়ে করেন তিনি। বিয়ের এক বছরের মাথায় এক কন্যাসন্তানের জন্ম দেন এই কিশোরী।
তবে মাতৃত্বের আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি জুঁইয়ের জীবনে। সন্তান জন্ম নেওয়ার পরপরই মাত্র ৭ মাসের অবুঝ শিশুকে কেড়ে নিয়ে জুঁইকে বাসা থেকে বের করে দেন তার শাশুড়ি ও স্বামী।
সন্তানকে হারানোর যন্ত্রণায় দমে না গিয়ে আইনের আশ্রয় নেন এই কিশোরী মা। আদালতের বারান্দায় বিচার চেয়ে আকুতি জানান তিনি। পরবর্তীতে আদালতের আইনি সহায়তা ও সামাজিক পদক্ষেপে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
আইনজীবীরা জানান, মাতৃত্বের ভালোবাসার কাছে বয়সের কোনো বাধা থাকে না। তবে বাল্যবিবাহের নির্মম পরিণতি কীভাবে একটি মেয়ের জীবন ও ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে দেয়, এই ঘটনা তারই এক স্পষ্ট উদাহরণ।
মতামত