সার্চটুডে

ইবি শাখা তরুণ কলাম লেখক ফোরামের বর্ষসেরা সম্মাননা পেলেন ৫ সদস্য

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের বিভিন্ন বিভাগে অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ সদস্যকে ‘বর্ষসেরা সম্মাননা’ প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সংগঠনটির কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এ সম্মাননা ঘোষণা করা হয়।

প্রতি বছরের ন্যায় সদস্যদের লেখালেখি, সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্ব এবং সার্বিক অবদানের ভিত্তিতে বর্ষসেরা লেখক, বর্ষসেরা সংগঠক, বর্ষসেরা টিম লিডার, উদ্যমী সংগঠক, উদ্যমী কর্মী নির্বাচন করা হয়।

এবার বর্ষসেরা সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন ফারদিন মোহাম্মদ, বর্ষসেরা লেখক হিসেবে মোজাহিদ হোসেন, বর্ষসেরা টিম লিডার হিসেবে আফিয়া আলম, উদ্যমী সংগঠক হিসেবে হাবিব আল মিসবাহ এবং উদ্যমী কর্মী হিসেবে আবু হামজা।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা- তরুণ লেখক তৈরিতে, পাঠচক্র আয়োজন, লেখালেখি বিষয়ক কর্মশালা পরিচালনা এবং সৃজনশীল লেখালেখিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে নিয়মিত কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে শাখাটি ধারাবাহিকভাবে ৬ বার বর্ষসেরা শাখা হওয়ার গৌরব অর্জন করেছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইবি শাখা তরুণ কলাম লেখক ফোরামের বর্ষসেরা সম্মাননা পেলেন ৫ সদস্য

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x