সার্চটুডে

বিমানবন্দরে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অবৈধ বিদেশী সিগারেটের কার্টন।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় থাকা বিপুল পরিমাণ অবৈধ বিদেশী সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিয়মিত নজরদারির অংশ হিসেবে বিমানবন্দরের অ্যারাইভাল হলের 'লস্ট অ্যান্ড ফাউন্ড' কর্নারের পাশ থেকে এই চালানটি উদ্ধার করা হয়।বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সেখানে পড়ে থাকা ছয়টি সন্দেহজনক লাগেজ উদ্ধার করা হয়।

 পরবর্তীতে লাগেজগুলো খুলে তার ভেতর থেকে বিভিন্ন নামী ব্র্যান্ডের মোট ৮০০ কার্টন বিদেশী সিগারেট পাওয়া যায়। কাস্টমস কর্মকর্তারা জানান, জব্দকৃত এই সিগারেটের সম্ভাব্য শুল্ক ও করসহ রাজস্ব মূল্য প্রায় ৯০ লাখ টাকা। 

উচ্চ আমদানি শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে চোরাচালানের মাধ্যমে এই সিগারেটগুলো দেশে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। লাগেজগুলোর কোনো দাবিদার বা মালিক না পাওয়ায় কাস্টমস আইন অনুযায়ী পণ্যগুলো পরিত্যক্ত ঘোষণা করে রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়েছে।

 এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিমানবন্দরে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x