সার্চটুডে

বদলগাছীতে পুকুর সেচ প্রদানের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

নওগাঁর বদলগাছী উপজেলায় পুকুরে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী বিমান (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 আজ শুক্রবার(৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের শেরপুর গাছকুড়ি এলাকায় ঘটনাটি ঘটে। মৃত বিমান একই ইউনিয়নের নয়াগাঁও গ্রামের শ্রী বাবুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর গাছকুড়ি এলাকার সুজন হোসেনের পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচের কাজ চলছিল। সেখানে শ্রমিকের কাজ করছিলেন বিমান। একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কীভাবে শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হলো তা নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বদলগাছীতে পুকুর সেচ প্রদানের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছী উপজেলায় পুকুরে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী বিমান (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 আজ শুক্রবার(৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের শেরপুর গাছকুড়ি এলাকায় ঘটনাটি ঘটে। মৃত বিমান একই ইউনিয়নের নয়াগাঁও গ্রামের শ্রী বাবুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর গাছকুড়ি এলাকার সুজন হোসেনের পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচের কাজ চলছিল। সেখানে শ্রমিকের কাজ করছিলেন বিমান। একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কীভাবে শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হলো তা নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x