সার্চটুডে

আলীকদমে বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে পার্বত্য জেলা পরিষদের দ্বিতীয় দফায় ১০ টন চাল বিতরণ

আলীকদমে বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে পার্বত্য জেলা পরিষদের দ্বিতীয় দফায় ১০ টন চাল বিতরণ।

বান্দরবানের আলীকদম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে দ্বিতীয় দফায় ১০ টন চাল বিতরণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

শনিবার (১ আগস্ট) দুপুরে আলীকদম উপজেলা রেস্ট হাউস প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলার বন্যাকবলিত ৪০০ পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্যসংকট লাঘবে দ্বিতীয় ধাপে মোট ১০ টন চাল বিতরণ করা হয়েছে। এর আগে প্রথম ধাপে উপজেলার ৬০০ পরিবারের মধ্যে ১৫ টন চাল বিতরণ করা হয়েছিল।

চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন এবং আলীকদম উপজেলা শ্রমিকদলের সভাপতি ছুরত আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব। তারা জানান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

এ সময় উপকারভোগীরা দুর্যোগের সময়ে খাদ্য সহায়তা প্রদানের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলীকদমে বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে পার্বত্য জেলা পরিষদের দ্বিতীয় দফায় ১০ টন চাল বিতরণ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x