সার্চটুডে

কর্মস্থলেই অসুস্থ–রক্তবমির পর প্রাণ গেল মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম ছবি সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (২ আগস্ট) দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সভায় অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থতা অনুভব করেন ডা. মোমেনুল ইসলাম। একপর্যায়ে তিনি রক্তবমি করলে সহকর্মীরা তাঁকে দ্রুত হাসপাতালে চিকিৎসা দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা ডা. মোমেনুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মোমেনুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। তিনি ২০২৫ সালের মে মাসে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি একজন সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক প্রদীপ কুমার সাহা জানান, বর্তমানে ডা. মোমেনুল ইসলামের মরদেহ হিমাগারে রাখা হয়েছে।

এদিকে, তাঁর আকস্মিক মৃত্যুতে নেত্রকোনা জেলা সিভিল সার্জন, মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুনও।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কর্মস্থলেই অসুস্থ–রক্তবমির পর প্রাণ গেল মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x