সার্চটুডে

হাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই ২০২৬) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, দপ্তরের পরিচালকবৃন্দ, শহীদ রুদ্র সেন ও শহীদ রাহুল-এর বাবা-মা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাই-২৪ এর চেতনা শুধু একটি রাজনৈতিক আন্দোলন নয়, এটি শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। তরুণদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং সবাইকে জুলাইয়ের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান বলেন, জুলাই আন্দোলনের একজন অংশগ্রহণকারী হিসেবে এ বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। তিনি আন্দোলনের স্মৃতিচারণ করে শহীদ রুদ্র ও রাহুলের পরিবারের প্রতি শ্রদ্ধা জানান।

ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। শহীদ পরিবারের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমর্থন সবসময় থাকবে।

শহীদ রাহুলের বাবা মোসলেম উদ্দিন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানান। শহীদ রুদ্র সেনের বাবা সুবীর সেন সকলকে শহীদদের আদর্শ ও চেতনা ধারণ করার অনুরোধ করেন।

ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক মাসুদ রানা।

আলোচনা সভা শেষে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x