সার্চটুডে

ত্রিশালে অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই ফের ফুটপাত দখল

ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল কলেজ এর সামনে গত ২ ই আগস্ট  প্রশাসনের অভিযানে দুপুরে ফুটপাত দখলমুক্ত করা হয়, কিন্তু  কয়েক ঘণ্টার মধ্যেই ফের দখল হয়ে গেছে সেই ফুটপাত ।

বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত ও মহাসড়কের জায়গা দখল করে আবারও বসানো হয়েছে দোকানের পণ্য ও অস্থায়ী সামগ্রী। এতে পথচারীদের ফুটপাত ছেড়ে মূল সড়কে চলাচল করতে হচ্ছে। বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি।

স্থানীয়দের প্রশ্ন বারবার অভিযান চালানোর পরও কেন স্থায়ীভাবে দখলমুক্ত হচ্ছে না ফুটপাত? এর নেপথ্যে কি কোনো রহস্য রয়েছে? বিগত সরকার থেকে শুরু করে বর্তমান সরকার কেউ পারছে না এটার স্থায়ী সমাধান করতে, এর পিছনে কারা আছে এবং  কেনই বা প্রশাসন বার বার ব্যর্থ হচ্ছে ফুটপাত দখলমুক্ত করতে এ নিয়ে নানা প্রশ্ন এবং সমালোচনা করছেন স্থানীয়রা। স্থানীয় রা আরও বলেন এর বিরুদ্ধে শুধু বার ঘোষণা না দিয়ে যথাযথ শাস্তি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে স্বাভাবিক হতে পারে ফুটপাত। 

তাদের দাবি ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের  নিরাপত্তা নিশ্চিত করা হউক। তবে সেটা কতটুকু  কার্যকর হয় সেটাই  দেখার বিষয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ত্রিশালে অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই ফের ফুটপাত দখল

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x