সার্চটুডে

বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচিং প্রু জেরি। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ বদরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দৈনিক সচিত্র মৈত্রী পত্রিকার সম্পাদক অধ্যাপক ওসমান গনি এবং বান্দরবান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম।

এ সময় প্রতিষ্ঠানের সিনিয়র আরবি প্রভাষক মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা বদিউল আলম, সিনিয়র শিক্ষক মাওলানা নুর মুহাম্মদ, মাওলানা মো. ওসমানী গনি, শিক্ষক মমতাজ বেগম, কারী ইলিয়াছ, মাওলানা আলী আকবরসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরি এমপি বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; নৈতিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা এবং আধুনিক জ্ঞানের সমন্বয়ে একজন আদর্শ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠাই শিক্ষার মূল উদ্দেশ্য।

সভাপতির বক্তব্যে এস. এম. মঞ্জুরুল হক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

পরে মেধা, নিয়মিত উপস্থিতি, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার ও সনদ তুলে দেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x