সার্চটুডে

সুন্দরগঞ্জে জুলাই স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ, আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে গাইবান্ধার সুন্দরগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার আল কোরআন ট্রাস্ট মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদ, সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের তাৎপর্য তুলে ধরা হয়।

দেশীয় সাংস্কৃতিক সংসদের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র ও সংগঠনের উপদেষ্টা মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, উপদেষ্টা মো. সামিউল ইসলাম এবং তত্ত্বাবধায়ক মুহা. একরামুল হক।

বক্তারা বলেন, জুলাই আন্দোলন শুধু একটি রাজনৈতিক আন্দোলনের নাম নয়; এটি গণমানুষের অধিকার, ন্যায়বিচার, মর্যাদা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার এক ঐতিহাসিক গণজাগরণ। এই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও আত্মত্যাগের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে প্রজেক্টরের মাধ্যমে জুলাই আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের ভিডিওচিত্র ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। পরে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে একটি নাটিকা মঞ্চস্থ হয়, যেখানে আন্দোলনের পটভূমি, সংগ্রাম, আত্মত্যাগ ও বিজয়ের গৌরবগাথা জীবন্তভাবে তুলে ধরা হয়।

এছাড়াও কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। আবেগঘন পরিবেশে পুরো আয়োজনজুড়ে ছিল স্মৃতিচারণ, কৃতজ্ঞতা এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার।

অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের পাশাপাশি দেশীয় সাংস্কৃতিক সংসদের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সুন্দরগঞ্জে জুলাই স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x