সার্চটুডে

ভারতীয় কাঁচামরিচ আমদানিতে হিলি বাজারে দাম কমেছে ১৮০ টাকা

ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় দিনাজপুরের হিলি বাজারে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। মাত্র তিন দিনের ব্যবধানে কেজিপ্রতি দাম কমেছে প্রায় ১৮০ টাকা, ফলে দীর্ঘদিন পর কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, প্রায় নয় মাস বন্ধ থাকার পর প্রথম দফায় ১৬ জন আমদানিকারককে মোট ৫ হাজার ১৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আমদানির প্রথম দিনে ৪ ট্রাকে ২৯ মেট্রিক টন এবং পরদিন ১২ ট্রাকে ৭৫ মেট্রিক টন কাঁচামরিচ দেশে প্রবেশ করে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় কাঁচামরিচ বাজারে আসার পর সরবরাহ বেড়েছে এবং দাম কমতে শুরু করেছে। যে কাঁচামরিচ গত রোববার ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, তা এখন মানভেদে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারে সবজি কিনতে আসা জীবন ইসলাম বলেন, বর্তমানে প্রায় সব ধরনের সবজির দামই বেশি। কয়েকদিন আগেও কাঁচামরিচ ৩০০ টাকা কেজি ছিল, আজ ১২০ টাকায় কিনতে পেরেছি। তবে দাম আরও কিছুটা কমলে সাধারণ মানুষের জন্য ভালো হবে।

একই বাজারের ক্রেতা রুবেল আলী বলেন, কয়েক সপ্তাহ আগেও কাঁচামরিচ ৪০-৫০ টাকা কেজিতে পাওয়া যেত। পরে দাম বেড়ে ৩০০ টাকায় পৌঁছায়। এখন আবার ১২০ টাকায় নেমেছে, এতে কিছুটা স্বস্তি মিলেছে।

হিলি বাজারের কাঁচামরিচ ব্যবসায়ী সিফাত বলেন, বর্তমানে দেশি কাঁচামরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। অথচ দুই দিন আগেও একই মরিচ ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে। ভারত থেকে আমদানি শুরু হওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে এবং সরবরাহ বাড়ায় দাম দ্রুত কমেছে।

ব্যবসায়ীরা মনে করছেন, আমদানি অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে কাঁচামরিচের দাম আরও কমতে পারে। এতে সাধারণ ভোক্তাদের পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরাও উপকৃত হবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভারতীয় কাঁচামরিচ আমদানিতে হিলি বাজারে দাম কমেছে ১৮০ টাকা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x