সার্চটুডে

শ্রদ্ধা ও ভালোবাসায় ৩ উপজেলায় “জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ২০২৬” উদযাপন

পৃথক পৃথক ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আয়োজিত “জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬”

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন সময় ও পৃথক পৃথক ভাবে আজ ৫ আগস্ট, বুধবার, ২০২৬ খ্রিষ্টাব্দে, পালিত হলো “জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬”। দিবসটি উপলক্ষ্যে দোহার, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জের  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে আয়োজিত হয় বৈচিত্র্যময় কর্মসূচি, যেখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

দিনটি স্মরণে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি, শিক্ষার্থীদের ত্যাগ ও নতুন বাংলাদেশের স্বপ্নকে চিত্রাঙ্কন ও সাহিত্যের ভাষায় ফুটিয়ে তোলে কোমলমতি শিক্ষার্থীরা।

প্রতিযোগিতা শেষে জুলাই যোদ্ধাদের বীরত্ব ও অবদান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

এসব অনুষ্ঠানে বক্তগন জুলাই বিপ্লবের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বলেন, "জুলাই গণ-অভ্যুত্থান আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং সত্যের পক্ষে লড়তে শিখিয়েছে। তরুণ প্রজন্মের এই ঐতিহাসিক ত্যাগ ও আন্দোলন দেশের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছে। শিক্ষার্থীদের মধ্যে এই আদর্শ ও চেতনাই ছড়িয়ে দেওয়া আমাদের মূল লক্ষ্য।"

আলোচনা সভা গুলোতে, জুলাই গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের আশু সুস্থতা ও দেশের সার্বিক কল্যাণ চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শ্রদ্ধা ও ভালোবাসায় ৩ উপজেলায় “জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ২০২৬” উদযাপন

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x