সার্চটুডে

ফুলবাড়ী রেলস্টেশন আধুনিকায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলমন্ত্রীর নির্দেশের দাবি

সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনের আধুনিকায়নের দাবিতে দীর্ঘদিন ধরে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে রেলমন্ত্রী সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন আন্দোলন সংশ্লিষ্টরা। এ খবরে ফুলবাড়ীবাসীর মধ্যে স্বস্তি ও আশাবাদ সৃষ্টি হয়েছে।

আন্দোলনের উদ্যোক্তারা জানান, দীর্ঘদিন ধরে ফুলবাড়ী রেলস্টেশনকে আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব স্টেশনে রূপান্তরের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে পৌঁছালে রেলমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বলে তারা জানান।

আন্দোলনকারীরা এ উদ্যোগের জন্য রেলমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট মহলে উপস্থাপন এবং আন্দোলনে সহযোগিতার জন্য পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ও আবু রায়হান খানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা বলেন, এটি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের অর্জন নয়; বরং ফুলবাড়ীবাসীর দীর্ঘদিনের ন্যায্য দাবির একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তারা আন্দোলনে সহযোগিতা করা সাধারণ মানুষ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন।

তবে আন্দোলনকারীদের বক্তব্য, কেবল নির্দেশে সন্তুষ্ট নন তারা। ফুলবাড়ী রেলস্টেশনের আধুনিকায়নের কাজ দৃশ্যমানভাবে শুরু এবং বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

তাদের ভাষায়, "আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব ফুলবাড়ী রেলস্টেশন নির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের ন্যায্য দাবি অব্যাহত থাকবে।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ফুলবাড়ী রেলস্টেশন আধুনিকায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলমন্ত্রীর নির্দেশের দাবি

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x