চলো অভ্যাস বদলাই, যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা। এই স্লোগান সামনে নিয়ে আজ ৬ই আগস্ট ২০২৬ সকাল ১০ ঘটিকায় ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি।
ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে, ত্রিশাল হেল্পলাইনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরাফাত সিদ্দিকী এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহাবুবুর রহমান।আরও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এতে অংশ নেন,
উপজেলা পরিষদ এর সামনে থেকে উক্ত কর্মসূচির শুরু হয়ে ত্রিশাল বাসট্যান্ড এবং সরকারি নজরুল কলেজ ত্রিশাল এর সামনে এবং ভিবিন্ন স্থানে পরিষ্কার এবং অপ্রোয়জনীয় পোস্টার,ব্যনার অপসারন করা হয়।
এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরাফাত সিদ্দিকী।
মতামত